মাদক কারবারে বাধা, সাতকানিয়ায় জামায়াত কর্মীকে ছুরিকাঘাতে জখম

· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিবলী চেয়ারম্যান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

Visit fishroad-app.com for more information.

আহত জামায়াত কর্মীর নাম গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুপার পাড়া এলাকার বাসিন্দা।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে গিয়াস উদ্দিন স্থানীয় কয়েকজনকে মাদক কারবারে বাধা দিয়েছিলেন। এতে তাঁরা ক্ষিপ্ত ছিলেন। গতকাল বিকেলে গিয়াস মোটরসাইকেলে বাংলাবাজার এলাকায় যাচ্ছিলেন। তখন আগে থেকে ওত পেতে থাকা ব্যক্তিরা তাঁর ওপর অতর্কিতে হামলা চালান এবং তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবে।

Read full story at source