ক্রোম ব্রাউজারে একাধিক ট্যাব ব্যবহারে নতুন সুবিধা

· Prothom Alo

ক্রোম ব্রাউজারে বহুল আলোচিত ‘ভার্টিক্যাল ট্যাব’ যুক্ত করেছে গুগল। দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষা শেষে চালু করা সুবিধাটি কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজারে চালু থাকা একাধিক ট্যাব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতা বর্তমানের তুলনায় আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

গুগলের তথ্য অনুযায়ী, ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা চাইলে এখন থেকে ভার্টিক্যাল ট্যাব চালু করতে পারবেন। ভার্টিক্যাল ট্যাব চালু করলে ট্যাবগুলো ব্রাউজার উইন্ডোর পাশে চলে আসবে, এর ফলে প্রতিটি পেজের শিরোনাম পড়ার পাশাপাশি অন্যান্য ট্যাব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। ক্রোম ব্রাউজারের উইন্ডোর ডান পাশে ক্লিক করে ‘শো ট্যাব ভার্টিক্যাল’ অপশন নির্বাচন করে সুবিধাটি চালু করা যাবে।

Visit rouesnews.click for more information.

সুবিধাটি একবার চালু হলে ডিফল্ট হিসেবে ব্রাউজারে থেকে যাবে, আর তাই বারবার চালু করতে হবে না। তবে ব্যবহারকারীরা চাইলে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
গুগল জানিয়েছে, ভার্টিক্যাল ট্যাবগুলো অনেকটা সাধারণ আনুভূমিক ট্যাবের মতোই কাজ করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে আলাদা উইন্ডোতে ভিন্ন ভিন্ন ট্যাব বা ট্যাব গ্রুপ খুলে রাখতে পারবেন। এর ফলে একই ওয়েবসাইটের একাধিক ট্যাব খোলা থাকলে সেগুলো আলাদা করে শনাক্ত করা সহজ হবে।

ভার্টিক্যাল ট্যাবের পাশাপাশি ক্রোম ব্রাউজারে ‘রিডিং মোড’ সুবিধাও হালনাগাদ করেছে গুগল। নতুন এ হালনাগাদের ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশের পর বিজ্ঞাপন, নোটিফিকেশন এবং অন্যান্য বিভ্রান্তিকর প্রচারণা তুলনামূলকভাবে কম দেখা যাবে, এর ফলে স্বচ্ছন্দে ওয়েবসাইটটিতে থাকা তথ্য পড়া যাবে।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

Read full story at source