ইতালির চেয়েও বেশি দিন বিশ্বকাপের বাইরে যে সব দল
· Prothom Alo
সংযুক্ত আরব আমিরাত (৩৬ বছর)
১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপে খেলে সংযুক্ত আরব আমিরাত। ওই একবারই। এরপর থেকে আর বাছাইপর্ব উতরাতে পারেনি দেশটি।
Visit amunra-opinie.pl for more information.
হাঙ্গেরি ফুটবল দলহাঙ্গেরি (৪০ বছর)
দুবার রানার্সআপ আর তিনবার কোয়ার্টার ফাইনালিস্ট হওয়ার কৃতিত্ব আছে হাঙ্গেরির। এখন পর্যন্ত ৯বার বিশ্বকাপ খেলা দলটি ১৯৮৬ আসরের পর টুর্নামেন্টে ফিরতে পারেনি।
এল সালভাদর ফুটবল দলএল সালভাদর (৪৪ বছর)
মধ্য আমেরিকার দেশ এল সালভাদর বিশ্বকাপ খেলেছে দুবার। ১৯৭০ সালের পর ১৯৮২ সালে আবার খেললেও এরপর আর বিশ্বসেরার টুর্নামেন্টটিতে তারা জায়গা করতে পারেনি।
কুয়েত (৪৪ বছর)
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত প্রথম ও একমাত্র বিশ্বকাপ খেলেছে ১৯৮২ সালে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর দেশটি আর বিশ্বকাপে ফিরতে পারেনি।
ইসরায়েল ফুটবল দলইসরায়েল (৫৬ বছর)
১৯৭০ বিশ্বকাপে গ্রুপপর্বে খেলেছিল ইসরায়েল। এরপর টানা ১৪টি আসর ধরে তারা দর্শক।
কিউবা ফুটবল দলকিউবা (৮৮ বছর)
১৯৩৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল কিউবা। এরপর ৮৮ বছর পেরিয়ে গেছে, ক্যারিবীয় অঞ্চলের দেশটি আর বিশ্বকাপে জায়গা করতে পারেনি।