স্বাধীনতার প্রভাতে পটিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
· Prothom Alo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে পটিয়া বন্ধুসভা। ২৬ মার্চ সকালে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতার তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলেন উপস্থিত সদস্যরা। এ সময় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্রীনাথ কান্তি দাশ উপস্থিত ছিলেন। তাঁদের কণ্ঠে উঠে আসে মুক্তিযুদ্ধের দিনগুলোর সংগ্রাম, ত্যাগ আর অদম্য সাহসের গল্প।
Visit betsport24.es for more information.
মুক্তিযোদ্ধা আমিনুল হক ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শ্রীনাথ কান্তি দাশ বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কোনো অপশক্তি যেন এই অর্জনকে অবমূল্যায়ন করতে না পারে।’ তাঁরা জোর দিয়ে বলেন, যারা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, তারা প্রকৃত অর্থেই দেশদ্রোহী। এই দেশ ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত, এটি এক পবিত্র অঙ্গীকারের ভূমি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পটিয়া বন্ধুসভার সভাপতি আইরিন সুলতানা, সাধারণ সম্পাদক মোকারেম আলী রিজুয়ান, সদস্য শাহ আলম, রিয়াদুর রহমান ও আরশিয়া তাহুরা।
সভাপতি, পটিয়া বন্ধুসভা