মেঘলা ঈদে সাজুন সাদিয়ার মতো রিফ্রেশিং লুকে

· Prothom Alo

মেঘলা আকাশ আর বৃষ্টির আবহ—এই সময়ের ঈদে সাজটা যদি হয় স্নিগ্ধ, ফ্রেশ আর গ্লোয়ি, তাহলে পুরো লুকেই আসে অন্যরকম এক প্রশান্তি। ঠিক তেমনই এক মনভোলানো রিফ্রেশিং লুকে ধরা দিয়েছেন ফ্যাশনিস্তা অভিনেত্রী সাদিয়া আয়মান। এই ঈদে যদি চান এমন নজরকাড়া একটি লুক—তাহলে সাদিয়ার এই স্টাইল হতে পারে আপনার পারফেক্ট ইনস্পিরেশন। রইল বিস্তারিত ...

মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিভেজা ঈদের আবহে একদম স্নিগ্ধ, রিফ্রেশিং লুকে ধরা দিয়েছেন সাদিয়া আয়মান। তাঁর পুরো সাজ জুড়েই আছে ন্যাচারাল বিউটির কোমল ছোঁয়া আর সাবলীল এলিগ্যান্স। অভিনেত্রী বেছে নিয়েছেন মাস্টার্ড-অরেঞ্জ শেডের একটি শিয়ার শাড়ি।

Visit grenadier.co.za for more information.

পাতলা গোল্ডেন বর্ডার আর জমিনে থাকা সোনালি জড়ি সুতার কাজ শাড়িটিকে রাজকীয় আভা।  এর সঙ্গে ডিপ সবুজ স্লিভলেস ব্লাউজের জুটি যোগ করেছে আলাদা আবেদন। শাড়ির সঙ্গে ব্লাউজের রঙের এই সুন্দর কম্বিনেশনটি কিন্তু আপনিও অনুসরণ করতে পারেন।

অভিনেত্রীর মেকআপও কিন্তু বেশ নজরকাড়া ।  সফট গ্লোয়ি ফিনিশ মেকআপ লুকে ধরা দিয়েছেন তিনি। দেশের সুপরচিত রূপসদন জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে সেজেছেন সুন্দরী। ডিউই স্কিন, হালকা স্মোকি আইয়ের সঙ্গে গ্রিন আন্ডারলাইন, সুসজ্জিত ভ্রু আর ন্যুড লিপশেড মিলিয়ে পুরো লুকটি হয়েছে একদম ফ্রেশ ও প্রাণবন্ত। কপালের ছোট সবুজ টিপটি যোগ করেছে ট্র্যাডিশনাল ছোঁয়া ।

মিনিমাল গয়না প্রাধান্য দিয়েছেন সাদিয়া। বেছে নিয়েছেন দেশীয় গয়নার ব্র্যান্ড গ্লুড টুগেদার-এর মিনিমাল অথচ এলিগ্যান্ট গোল্ডেন চোকার ও ম্যাচিং ড্রপ দুল।  হাতে সবুজ কাঁচের চুড়ি লুকের সঙ্গে দারুণভাবে মিশে গিয়ে এনেছে বাঙালিয়ানা। আর  চুল মাঝখান থেকে সিঁথি করে টেনে পেছনে সেট করা। সব মিলিয়ে, সাদিয়ার এই লুকটি এমন এক উদাহরণ, যেখানে ভারী সাজ ছাড়াই রঙের সঠিক ব্যবহার, সফট মেকআপ আর মিনিমাল জুয়েলারির মাধ্যমে তৈরি করা যায় এক নজরকাড়া ঈদ লুক—যা একই সঙ্গে ট্র্যাডিশনাল, আধুনিক এবং আবহাওয়ার সঙ্গে সম্পূর্ণ মানানসই।

ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ফেসবুক

Read full story at source