বান্দরবানে বর্ণিল পিণ্ডচারণ
· Prothom Alo
বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ৩২তম মহাপ্রবজ্জ্যা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিণ্ডচারণ। দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের আয়োজনে সকালে সাড়ে তিন শতাধিক নবপ্রবজ্জিত ভিক্ষু, শ্রমণ ও মেশিলারা সারিবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পথে পথে ভক্তরা ভক্তিভরে চাল, নগদ অর্থ, খাদ্য ও নানা দানসামগ্রী প্রদান (পিণ্ডদান) করেন। কাঁসর ও শঙ্খধ্বনি, মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর ভক্তদের অংশগ্রহণে পুরো শহরে সৃষ্টি হয় শান্ত, শৃঙ্খলাবদ্ধ এক আধ্যাত্মিক পরিবেশ। এসব নিয়েই এই ছবির গল্প।
Visit catcross.biz for more information.
শান্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন ভিক্ষুরাবুদ্ধমূর্তির সামনে নগদ অর্থ দান করছেন দায়ক–দায়িকারা চাল দান করছেন বৌদ্ধধর্মাবলম্বী নারীরা ভিক্ষুদের ভক্তিভরে চাল দান করছেন তাঁরা সারিবদ্ধভাবে হাঁটছেন মেশিলারা অনুষ্ঠানে মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে ভিক্ষু, শ্রমণ ও মেশিলাদের বরণ করে নিয়ে যাচ্ছেন তাঁরাদানসামগ্রীর চকলেট হাতে এক শিশু পিণ্ডচারণে শিশুদের অংশগ্রহণচাল দান করছেন এক মারমা তরুণীভক্তদের বাজানো শঙ্খ ও কাঁশরের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকাসারিবদ্ধভাবে হেঁটে পিণ্ডচারণে অংশ নেন মেশিলারা