ছবির গল্পে সঞ্জু–সূর্যকুমার–পান্ডিয়াদের বিশ্বকাপ শিরোপা উদ্‌যাপন

· Prothom Alo

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় দল। আহমেদাবাদে নেচে, গেয়ে এবং ফটোসেশনের মাধ্যমে নিজেদের এই অর্জনকে স্মরণীয় করে রেখেছেন সঞ্জু স্যামসন-সূর্যকুমার যাদব- হার্দিক পান্ডিয়ারা। এই উদ্‌যাপনে তাঁদের সঙ্গে একাত্ম হয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরাও। ভারতীয় দল ও দর্শকের সেই উদ্‌যাপনের মুহূর্ত বাঁধা পড়েছে ক্যামেরার ফ্রেমে।
বিশ্বকাপ ট্রফি হাতে স্ত্রী–কন্যাদের সঙ্গে ভারতের কোচ গৌতম গম্ভীর। ছবিটা পোস্ট করেছেন গম্ভীরের স্ত্রী নাতাশা জৈন‘শুধু একটি দল নয়, আমরা একটি পরিবার। শুধু একটি ট্রফি নয়, এটি শতকোটি মানুষের স্বপ্ন’—এ ক্যাপশন দিয়ে দলীয় উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ‘ভারত। বাড়ি। বিশ্ব চ্যাম্পিয়ন।’—এ ক্যাপশনেই নিজের উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন ফাইনালে ম্যাচসেরা হওয়া ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ‘আমার ট্রফি তার ট্রফিটাকে ধরে আছে’—এমন রোমান্টিক ক্যাপশন দিয়ে উদ্‌যাপনের ছবিটা পোস্ট করেছেন সঞ্জু স্যামসনের স্ত্রী চারুলতা স্যামসনপিচের ওপর ট্রফি রেখে বিশেষ এই পোজে ছবি তুলেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একবার’আনন্দে ট্রফিটাকে কাঁধেই তুলে নিলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীভক্ত-সমর্থকের শিরোপা উদ্‌যাপন চলছে দিল্লির রাস্তায়ওভারতের বারানাসিতে এভাবেই রাস্তায় নেমে শিরোপা জয় উদ্‌যাপন করেন ক্রিকেট-ভক্তরা বাঁধভাঙা উদ্‌যাপনে মেতে শিরোপা জয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখছেন সূর্যকুমার যাদবরা

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source