মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন
· Prothom Alo

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন এখন মধ্যপ্রাচ্যে তেহরানের কৌশলগত অস্ত্র। গত ৪৮ ঘণ্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে শত শত শাহেদ ড্রোন আঘাত হেনেছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক ব্যবহারের পর পরিচিতি পাওয়া এই ৫০ হাজার ডলার মূল্যের ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য চেনা যায়। একটি শাহেদ ড্রোন ৫০ কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং এর পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত।
Visit catcross.org for more information.