৭ জন বাঁহাতি খেলিয়েও বাংলাদেশের রেকর্ড ভাঙতে পারেনি ভারত

· Prothom Alo

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৬ জনের স্কোয়াডে বাঁহাতে ব্যাট করেন ৯ জন। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন ৭ জন। নামিবিয়ার বিপক্ষে অবশ্য ৬ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ভারতের একাদশে। সুপার এইটে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় ভারত।

সূর্যকুমার যাদবের দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য দেখেই সম্ভবত ক্রিকইনফোর আস্ক স্টিভেনে পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে প্রশ্নটি করেন এক পাঠক—গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় ভারত। এটা কি রেকর্ড?
উত্তর দেন উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের আন্তর্জাতিক সম্পাদক স্টিভেন লিঞ্চ। তিনি প্রথমেই ভুলটি ধরিয়ে দেন পাঠকের—পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ভারতের ডানহাতি ব্যাটসম্যান ছিলেন ৪ জন। অর্থাৎ একাদশে বাঁহাতি ব্যাটসম্যান তাহলে ৭ জন।

Visit albergomalica.it for more information.

২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিলক বর্মা

লিঞ্চ জানান, এটা ভারতীয় রেকর্ডও নয়। অর্থাৎ টি-টুয়েন্টিতে ভারতের একাদশে এটা সর্বোচ্চসংখ্যক বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর রেকর্ড নয়। ২০২৩ সালের অক্টোবরে চীনে এশিয়ান গেমসে এই রেকর্ড গড়েছে ভারত। সেই আসরে ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে একাদশে আটজন করে বাঁহাতি ব্যাটসম্যান খেলায় ভারত।

সেমিফাইনালে উঠতে ভারতকে প্রার্থনার সঙ্গে যা করতে হবে

প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে কোনো দল একাদশে সর্বোচ্চসংখ্যক বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়েছে? লিঞ্চ জানিয়েছেন, বাংলাদেশের।

২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে একাদশে ৯ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ দলে শুধু অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান ছিলেন দুই ডানহাতি ব্যাটসম্যান।

২০২১ জিম্বাবুয়ে সফরে টি–টুয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে ৯ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় বাংলাদেশ

টেস্ট ম্যাচে কোনো দলের একাদশে সর্বোচ্চসংখ্যক বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর রেকর্ডটি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৪ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে ৮ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ একাদশে ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়েছে দুবার। ২০০০ সালে জর্জটাউনে পাকিস্তানের বিপক্ষে ও ওভালে ইংল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কা যেভাবে কলম্বোয় বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে

Read full story at source