ফরিদপুরে দুই বাক্যের চিঠি লিখে এনসিপি নেতার পদত্যাগ

· Prothom Alo

ফরিদপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব হায়দার মোল্লা (৩১) পদত্যাগ করেছেন।

গতকাল সোমবার বিকেলে দুই বাক্যের পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠিয়ে দেন তিনি।

Visit asg-reflektory.pl for more information.

হায়দার মোল্লা লিখেছেন, ‘আমি হায়দার মোল্লা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করলাম। এনসিপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের আমার সঙ্গে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।’

এ খবরের সত্যতা নিশ্চিত করে হায়দার মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণে স্বেচ্ছায় ও সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আপাতত রাজনীতিতে সক্রিয় থাকব না।’

পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করে জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, হায়দার মোল্লার পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন।

২০২৫ সালের ৮ ডিসেম্বর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফরিদপুর জেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি অনুমোদনে সই করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।

Read full story at source