নোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

· Prothom Alo

মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নোবিপ্রবি বন্ধুসভা। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বন্ধুরা বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীন চেতনার প্রতীক। ভাষাশহীদদের সেই অমর আত্মত্যাগের কারণেই আজ আমরা গর্বভরে বাংলায় কথা বলতে পারি। তাঁদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অফুরন্ত কৃতজ্ঞতা।

Visit catcross.biz for more information.

সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা

Read full story at source